[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

বারহাট্টায় রাজকীয় বিদায় পেলেন কনস্টেবল সেকুল

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 

‎ 

  • ‎কণ্ঠ সংবাদ প্রতিবেদক

‎চাকরিজনিত অবসরকালীন ছুটিতে যাওয়ার সময় রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন বারহাট্টা থানার পুলিশ কনস্টেবল মো. সেকুল মিয়া। দীর্ঘ ২৫ বছরের কর্মজীবন শেষে মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকালপ বারহাট্টা থানা পুলিশের পক্ষ থেকে তাঁকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

‎নির্ধারিত দায়িত্ব পালন শেষে থানা থেকে শেষবারের মতো বিদায় নেওয়ার সময় তাঁর দীর্ঘদিনের সহকর্মীরা ফুল ছিটিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। পরে ফুল দিয়ে সাজানো থানার অফিসার ইনচার্জের গাড়িতে করে তাঁকে মোহনগঞ্জ উপজেলার নিজ পৈতৃক বাড়িতে পৌঁছে দেওয়া হয়।



‎বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারহাট্টাক থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম। এসআই মোহাম্মদ শহীদুল ইসলাম সহ থানার অন্যান্য পুলিশ সদস্য।

‎বিদায়বেলায় কনস্টেবল সেকুল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কর্মজীবনে সহযোগিতা ও ভালোবাসার জন্য সবার প্রতি ধন্যবাদ জানান। তিনি অবসর-পরবর্তী জীবনেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন