[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 

চিত্র: কণ্ঠ সংবাদ 

‎চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামস্থ একটি বাঁশবাগান (সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ১.৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে)।

‎​ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল। ০৭ আগস্ট ২০২৬ তারিখ ভোররাতে। ৩৭ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ১৬৩০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে। 

‎​সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ সীমান্তে অভিযান পরিচালনা করে।​অভিযানকালে বিজিবি দল শাহাবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের একটি বাঁশবাগান থেকে মালিকবিহীন অবস্থায় ৩৭ বোতল নেশাজাতীয় সিরাপ ও ১৬৩০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন

‎​“বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন